← Journal-এ ফিরুন

আমার ব্যর্থ ভালোবাসার গল্প

একটি নীরব ভালোবাসা, কিছু অপূর্ণ অপেক্ষা, আর নিজের ভেতরে লুকিয়ে রাখা অনুভূতির গল্প।

Masummasumcpex 8-10 মিনিট
Journal
ব্যক্তিগত জার্নাল
Category
Personal Experience
Mood
Sad
Relationship
One-sided Love
Visibility
Public
প্রথম দেখা
প্রোপোজ
অপেক্ষা
বিচ্ছেদ
আবার যোগাযোগ
ব্লক
নতুন শুরু

প্রথম অনুভূতি

হ্যাঁ আমি হয়তো কখনো রিলেশন করিনি, করিনি কাউকে ভালোবাসিনি, তবে হয়তো কোনো এক মানবের মায়ায় পড়ে গেছিলাম। যেটা ছিলো খুব গোপনে নিজের মনেই সীমাবদ্ধ কারণ সে নিজেও জানতো না। তারে লুকিয়ে লুকিয়ে দেখতাম, আমি ওদের স্কুলে গিয়ে ক্লাস শেষ করলে দেখতে যেতাম, প্রায়ই দেখা হত।

ভার, কথা বলা ভঙ্গি, সবকিছুই আমার মনে গভীরভাবে দাগ কেটেছিল। ভাললাগতো তাকে, এক কথায় আমার ছোট্ট মনে এক প্রথম ছোট্ট অনুভূতি জন্মাইছিলো তারে দেখে — তার আগে কখনো কারো প্রতি হয়নি।

অপেক্ষার দিনগুলো

অনেকদিন লুকিয়ে ভালোবাসার পর একদিন সাহস করে আমি তাকে প্রোপোজ করলাম। সে প্রথমে কিছুটা হেসে বলে, আমি এখনো কিছু ভাবিনি, আমাকে সময় দাও। আমি আশা নিয়ে অপেক্ষা করতে থাকি।

তারপর এভাবেই আরো আড়াই বছর কাটিয়ে দেই, কিন্তু সে কখনোই বোঝার চেষ্টা করেনি, সব সময় ইগনোর করে যেত।

সত্যিটা বুঝতে পারা

কিছুদিন পর আমি লক্ষ করি সে আরও অনেক ছেলের সাথে ঘনিষ্ঠভাবে মিশছে। সে সোশ্যাল মিডিয়ায় তাদের সাথে ছবি শেয়ার করে, রাত জেগে চ্যাট করে, এমনকি কখনো কখনো সন্ধ্যার পরে তাদের সাথে আড্ডাও দেয়। আমি সেটা দেখে মনে অনেক কষ্ট জমতে থাকে, কিন্তু আমি কিছু বলিনি, কেননা হয়তো সে নিজের জীবন, তার নিজের পছন্দ।

একদিন আমি দেখি তাকে আরেকটা ছেলের সাথে হাত ধরে হাঁটছে। সেদিন আমার মনে প্রচণ্ড কষ্ট হয়। আমি বুঝতে পারি, তার কাছে আমি শুধুই একটা 'অপশন'। তার জীবনে অনেক ছেলে আছে, আর আমি তাদের মধ্যে শুধু একজন।

"তার কাছে আমি শুধুই একটা 'অপশন'।"

আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কি কখনো আমাকে সিরিয়াসলি নিয়েছ? নাকি আমি শুধু তোমার সময় কাটানোর একটা মাধ্যম? সে উত্তর দেয়, "মাসুম, তুমি ভালো ছেলে, কিন্তু আমি এখনো কাউকে সিরিয়াসলি নিতে পারিনি। আমার অনেক বন্ধু আছে, আমি তাদের সাথে সময় কাটাই। তুমি যদি এটা মেনে নিতে না পারো, তাহলে আমাদের দূরত্ব বাড়ানোই ভালো।"

আমার মনে প্রচণ্ড কষ্ট হয়। আমি বুঝতে পেরেছি, তার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই।

আমি তাকে ছেড়ে চলে যাই, কিন্তু আমার মন থেকে তার নাম, কল্পনা মুছে যায় না। আমি অনেক কষ্ট পাই, কিন্তু আমি বুঝতে পেরেছি — কখনো কখনো ভালোবাসা একতরফা হয়, আর সেই ভালোবাসায় শুধু কষ্টই জমে।

"কখনো কখনো ভালোবাসা একতরফা হয়, আর সেই ভালোবাসায় শুধু কষ্টই জমে।"

হারিয়ে যাওয়ার পরে

কিন্তু তারপর সে হারিয়ে যাওয়ার পর প্রচণ্ড মিস করতাম আমি, খুব দেখতে মন চাইতো, এমনকি আজও চায় — এই 6 বছরের মাঝে। এর মধ্যে দ্বিতীয় কাউকে ভালো লাগেনি আমার, না করেছি রিলেশন আর না ভালোবেসেছি কাউকে।

আমার আজও তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা আছে, এবং সেটি গোপনেই। আমি শুধু এখন অপ্রকাশিতই হয়ে থাকতে চাই...!!

তিন বছর পরে

তিন বছর কেটে গিয়েছিল। হঠাৎ একদিন, এক অজানা নাম্বার থেকে ম্যাসেজ এলো। প্রথমে চিনতে পারিনি, কিন্তু কথার সুর, শব্দচয়নে বুঝলাম — সে। নিজেকে গোপন রেখে কথা বলতে শুরু করল। আবারও সেই পুরনো আবেশ, সেই আশা।

পরে বুঝলাম, সে-ই — যাকে আমি একদিন নিঃশব্দে ভালোবেসেছিলাম। এবার সে-ই নিজে যোগাযোগ করেছে। নাম প্রকাশ না করে, পরিচয় গোপন রেখেই, যেন কোনো দূর অতীত থেকে ফিরে এসেছে।

আমরা প্রায়ই কথা বলতাম। হাসি-মজা, গল্প — সবই চলছিল। আমি ভেবেছিলাম, হয়তো এবার কিছু একটা বদলাবে।

শেষ অধ্যায়

কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। একদিন হঠাৎ করেই তার সোশ্যাল মিডিয়া থেকে এমন কিছু জানতে পারলাম, যা বিশ্বাস করাটা কষ্টকর ছিল। সে একাধিক ১৮+ গ্রুপে যুক্ত। অশ্লীল পোস্ট, খারাপ কমেন্ট — সবই করে। অনেক ছেলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে, ভিডিও চায়। এমনকি বিভিন্ন ছেলেকে গ্রুপে অ্যাড করার অনুরোধও করে।

আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। মনটা একদম ভেঙে গিয়েছিল।

তাকে খুবই শান্তভাবে বলেছিলাম, "তুমি এসব করছো কেন?"

কিন্তু সে কোনো জবাব না দিয়ে আমাকে ব্লক করে দেয়।

"সব গল্পের শেষ মিলনে হয় না। কিছু গল্প মানুষকে বদলে দেওয়ার জন্যই আসে।"

নোট: এই লেখাটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির প্রকাশ। এখানে বর্ণিত ঘটনাগুলো আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও স্মৃতির আলোকে তুলে ধরা হয়েছে। (S∞2020)