মাসুম বিল্লাহ
Masum Billah
লেখক • Learner • Builder

আমার প্রিয়, তুমি কোথায়? তোমাকেই তো মনে করি, ফিরে এসো আবার— আজও তোমার পথ চেয়ে থাকি।

তোমার স্মৃতিতে আমাদের অবস্থা আজ এমন হয়েছে— তুমি ছাড়া ঝরে পড়া এই অশ্রুগুলোও যেন শুধু তোমার নামই লিখে যায়।

আমার এই নিষ্পাপ হৃদয় আজও তোমার জন্য ব্যাকুল, কখনো অস্থির, কখনো অশান্ত।

যখনই এই হৃদয়ের পাতায় তোমার নাম লিখি, মনে হয়— সেই নামের ভেতরেই লুকিয়ে আছে আমার সমস্ত অনুভূতি।

চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে যায়, আকাশটাও যেন থমকে দাঁড়ায়।

যখনই ভালোবাসার বই খুলে পুরোনো পাতাগুলো পড়ি, প্রতিটি অক্ষরের মাঝে তোমাকেই খুঁজে পাই।

জুলেখার মতো এমন ব্যাকুলতা যদি আমারও থাকত, আর আমি যদি ইউসুফের মতো সৌন্দর্যের অধিকারী হতাম!

তবুও তোমাকে পাওয়ার আশায় আমি আমার রবের কাছেই তোমাকেই প্রার্থনা করি।

আমি আজ ভীষণ অসহায়, ব্যথায় জর্জরিত— একবার শুধু আমার খবর নিও।

প্রতিটি রাত তোমার স্মৃতিতে কেটে যায়, আর প্রতিটি রাতে তোমাকে নিয়ে একটি করে গজল লিখে নীরবে কেঁদে যাই।

← জার্নালসব জার্নাল এন্ট্রি দেখুন ফ্রি ই-বুক →আমার বইগুলো পড়ুন